# Tags

কুলিয়ারচরে উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক সমন্বয় সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ উদ্দিন ভূইয়া, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল আলিম রানা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. সেলিম মিয়া, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, ইউডিএফ ও ইউজিডিপি (জাইকা) রোজী পারভীন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শিউলি আক্তার, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ভিপি মো. ইকবাল হোসেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোস্তফা কামাল (কাজল), উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়া, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (তৃতীয় পর্যায়) কুলিয়ারচর উপজেলা সমন্বয়কারী মো. হামিদুল ইসলাম, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম ও মো. আলী সোহেল প্রমূখ।